বিকাল ৫টার পর ঢাকার হাতিরঝিলে প্রবেশ নিষিদ্ধ - The News Lion

বিকাল ৫টার পর ঢাকার হাতিরঝিলে প্রবেশ নিষিদ্ধ




ঢাকা প্রতিনিধি : করোনা পরিস্থিতির কারণে জনসমাগম এড়াতে এবার হাতিরঝিল কিংবা ঢাকার কোনো উন্মুক্ত জায়গায় থার্টিফার্স্ট উপলক্ষে অনুষ্ঠান করা যাবে না। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকাল ৫টা থেকে হাতিরঝিলে ঢোকার সব রাস্তায় বন্ধ করে দেওয়া হবে।  হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ এ তথ্য নিশ্চিত করেন।


 ওসি জানান, হাতিরঝিল প্রবেশের পাঁচটি রাস্তাই বন্ধ থাকবে। বিকাল কিংবা সন্ধ্যার পর হাতিরঝিল এলাকায় ঘুরতে না আসার জন্য বলা হয়েছে। এ ব্যাপারে, স্থানীয় বসবাসকারীদের সহায়তা কামনা করেন তিনি।  কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বৃহস্পতিবার বিকাল থেকে রাতভর হাতিরঝিলের বিভিন্ন পয়েন্টে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি।


 হাতিরঝিলে প্রবেশের রাস্তাগুলো বন্ধ থাকবে ১ জানুয়ারি ভোর পর্যন্ত।  থার্টিফার্স্ট নাইটকে কেন্দ্র করে নিষেধাজ্ঞা রয়েছে সব ধরনের গণজমায়েতে। সন্ধ্যার পর সবাইকে বাসায় ফিরে যাওয়ার অনুরোধ করেন তিনি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.